স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 9:03 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি খালে প্রাইভেটকার ভেসে উঠেছে। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের কৌতূহল তৈরি হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় বাসিন্দাদের নিয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা প্রাইভেটকারটি খালের পানি থেকে পাড়ে তুলেছে।
নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, সকালে উপজেলার কুড়িঘরে মহেশ সড়কের পাশে নান্দুরা খালে একটি প্রাইভেটকার ভেসে উঠে। এই খবরে স্থানীয় বাসিন্দারা সেখানে ভীর জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ এসে দমকল বাহিনীর সদস্যদের খবর দেয়। স্থানীয় বাসিন্দাদের নিয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা প্রাইভেটকারটি খালের পানি থেকে পাড়ে তুলে এনেছে। পরে দমকল বাহিনীর সদস্যরা খালের পানিতে তল্লাশি চালায়। তল্লাশিতে খালে কিছু পাওয়া যায়নি। তবে একটা মোবাইল ফোন ও শার্ট পাওয়া যায়।
তিনি আরও জানান, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে প্রাইভেটকারটি দূর্ঘটনায় পতিত হয়েছিল। আমরা বিষয়টি তদন্ত করছি। প্রাইভেটকারটি থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
Posted ৯:০৩ পিএম | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya