শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে নামাজে গিয়ে হামলায় বৃদ্ধ নিহত, সন্দেহভাজন ছেলেকে খুঁজছে পুলিশ 

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 8:54 pm

বিজয়নগরে নামাজে গিয়ে হামলায় বৃদ্ধ নিহত, সন্দেহভাজন ছেলেকে খুঁজছে পুলিশ 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মসজিদে নামাজ পড়তে গিয়ে হামলার শিকার হয়ে আক্তার মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের পূর্ব পাশে সড়কে এই ঘটনা ঘটে। নিহত আক্তার মিয়া ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে। এই ঘটনায় সন্দেভাজন হিসেবে নিহতের প্রতিবন্ধী ছেলে সাইফুল ইসলাম (৩৫) কে খুঁজছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, ভোরে মসজিদে ফজরের নামাজ পড়তে যান আক্তার মিয়া। এর কিছুক্ষণ পর সড়কে আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আক্তার মিয়াকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এই ঘটনায় আক্তার মিয়ার ছেলে সাইফুল ইসলামকে সন্দেহ করছে পরিবার। সাইফুল একজন মানসিক প্রতিবন্ধী এবং সে বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন। তার বাবার সাথে সম্পর্ক ভাল ছিল না বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। তাকে ঘটনার পর খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্দেভাজন হিহেবে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৫৪ পিএম | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |