শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

স্কুলের সামনে ইভটিজিং-সম্পর্কের ফাঁদে পড়লে ব্ল্যাকমেইল, যুবকের কারাদণ্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 8:44 pm

স্কুলের সামনে ইভটিজিং-সম্পর্কের ফাঁদে পড়লে ব্ল্যাকমেইল, যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্কুলের সামনে ইভটিজিং করে মেয়েদের উত্যক্ত করার দায়ে মাসুম (২৪) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বীরগাঁও স্কুল এন্ড কলেজের সামনে থেকে ইভটিজিংয়ের সময় অভিভাবকরা তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

কারাদণ্ডপ্রাপ্ত মাসুম বীরগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, মাসুম প্রায় সময় বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে মেয়ে শিক্ষার্থীদের উত্যক্ত করতেন। এছাড়াও সে স্থানীয় বিভিন্ন মেয়েকে ফুসলিয়ে সম্পর্ক করে মোবাইলে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন। মঙ্গলবার বীরগাঁও স্কুল এন্ড কলেজের সামনে দাঁড়িয়ে ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ইভটিজিং করে উত্যক্ত করার সময় স্থানীয় অভিভাবকরা তাকে আটক করে খবর দেয়। খবর পেয়ে আমরা সেখানে যাই। সেখানে গিয়ে ঘটনার সত্যতা মেলে। তার মোবাইলেও একাধিক বিভিন্ন মেয়েদের সাথে আপত্তিকর ভিডিও পাওয়া যায়।

তিনি আরও জানান, এই ঘটনায় অভিযুক্ত মাসুমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৮:৪৪ পিএম | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |