স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 9:36 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ কেজি গাঁজা সহ সোহেল রানা(২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর নামক এলাকা থেকে একটি পিকআপ তল্লাশি করে মাদক গুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সোহেল রানা ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারুইগ্রাম চৌরাস্তা এলাকার রফিকুল ইসলামের ছেলে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্কাস আলী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছের ড্রাম সহ একটি পিকআপ আটক করা হয়। এসময় পিকআপে তল্লাশি করে ১৯টি মাছের ড্রামের ভেতরে ২০ কেজি গাঁজা পাওয়া যায়। মাদক পাওয়া যাওয়ায় পিকআপ সহ একজনকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পিকআপ সহ আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৯:৩৬ পিএম | রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya