স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 8:23 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহে উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় হল রুমে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড-১) প্রফেসর ফাহিমা খাতুন।
এতে সদর উপজেলা মাধ্যমিক অফিসার জীবন ভট্টাচার্য এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হামজা মাহমুদ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ, জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমিন, গভঃ মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী শাহিদুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক এবং শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রধান করেন নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ তফছির।
এ সময় অতিথিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬ জন শ্রেষ্ঠ শিক্ষক ও ৬৪ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সনদপত্র এবং পুরষ্কার প্রধান করেন।
Posted ৮:২৩ পিএম | শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya