শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়া দিয়ে ভারত গেল ৪ হাজার ৭২৫ কেজি ইলিশ মাছ,প্রতি কেজি ১১০০ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 12:30 am

আখাউড়া দিয়ে ভারত গেল ৪ হাজার ৭২৫ কেজি ইলিশ মাছ,প্রতি কেজি ১১০০ টাকা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেল ইলিশ মাছ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় তিনটি পিকআপ ভ্যানে করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়েছে ৪ হাজার ৭২৫ কেজি ইলিশ মাছ।ভারতে রপ্তানি করা প্রতি কেজি ইলিশের মূল্য ধরা হয়েছে ১০ মার্কিন ডলার, যা প্রতি ডলার ১১০টাকা হারে ১১০০টাকা।

রীপা এন্টারপ্রাইজ ও এস. এস. করপোরেশন নামে ঢাকার দুইটি প্রতিষ্ঠান মাছগুলো রপ্তানি করেছে। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রীতম এন্টারপ্রাইজ মাছের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ সম্পন্ন করেছে।

মেসার্স প্রীতম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মনির হোসেন বাবুল জানান, রিপা এন্টারপ্রাইজ ও এস. এস. করপোরেশন নামে দুইটি প্রতিষ্ঠান আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি করবে। তবে অনুমোদন পাওয়ার পেলে আরও প্রতিষ্ঠানও রপ্তানি করতে পারে। প্রথম চালানে ৪ হাজার ৭২৫ কেজি ইলিশ পাঠানো হয়েছে ভারতে। এর মধ্যে রিপা এন্টারপ্রাইজের ৩ হাজার ২২৫ কেজি এবং এস. এস. করপোরেশনের ১ হাজার ৫০০ কেজি মাছ রয়েছে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আলী আনোয়ার জানান, রপ্তানি পণ্যের জন্য কোনো শুল্ক নেই। ফলে রপ্তানিকৃত ইলিশের চালান থেকে কোনো রাজস্ব আসেনি। তবে সরকার রপ্তানি আয় হিসেবে বৈদেশিক মুদ্রা পাবে।

উল্লেখ্য, প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। সম্প্রতি ৭৯টি প্রতিষ্ঠানকে ৫০ টন করে মোট ৩ হাজার ৯৫০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেয়া হয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানগুলো ইলিশ রপ্তানি করতে পারবে ভারতে।

Facebook Comments Box

Posted ৭:৫৫ পিএম | শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |