শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

মধ্যরাতে নদীর মাঝে ভেঙে গেল নৌকা, সাঁতরে রক্ষা পেলেন ইউএনও-এসিল্যান্ড-ওসি

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:36 pm

মধ্যরাতে নদীর মাঝে ভেঙে গেল নৌকা, সাঁতরে রক্ষা পেলেন ইউএনও-এসিল্যান্ড-ওসি

ব্রাহ্মণবাড়িয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাতে গিয়ে তিতাস নদীর মাঝে নৌকা ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় নৌকায় থাকা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পানিতে পড়ে যান। বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুরে এই ঘটনা ঘটে। পরে কর্মকর্তারা সাঁতার কেটে নদীর তীরে উঠে আত্মরক্ষা পান।

ভ্রাম্যমাণ আদালতে থাকা কয়েকজন জানান, সদর উপজেলার কাঞ্চনপুরে তিতাস নদী থেকে অবৈধ ভাবে ড্রেজারে বালু উত্তোলনের খবর পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানে যায়। এসময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল। ভ্রাম্যমাণ আদালতের দলটি নৌকা যুগে তিতাস নদীতে ড্রেজারে বালু উত্তোলনের স্থানে যাচ্ছিল। নৌকাটি কিছুদূর যাওয়ার পর মাঝে ভেঙে ডুবে যায়। এতে নৌকায় থাকা ইউএনও, এসিল্যান্ড ও ওসিসহ সবাই পানিতে পড়ে যায়। মধ্যরাতের অন্ধকারে নদীতে এই ঘটনা ঘটায় এক ভীতিকর পরিবেশ তৈরি হয়। পরে তারা সাঁতরে নদীর তীরে উঠেন।

জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইন বলেন, আমি ভেবে ছিলাম কাছাকাছি কোন জায়গায় যাবে। নৌকা উনারাই নিয়েছিলেন। তবে এই ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি হয়নি।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ বলেন, নৌকাটি অনেক নড়বড়ে ছিল। বড় কোন ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

Posted ১০:৩৬ পিএম | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |