স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 10:47 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদী থেকে অবৈধ ভাবে ড্রেজারে বালু উত্তোলনের সময় ৭জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পত্তন ইউনিয়নের মাসাউড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, শাহ আলম, আজগর আলী , শুক্কুর আলী, খায়রুল কবির, নজরুল ইসলাম, ইয়াছিন মিয়া, আল আমিন। তারা ড্রেজারের চালক-শ্রমিক
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, বিনা অনুমতিতে মাসাউড়া এলাকায় তিতাস নদী থেকে অবৈধ ভাবে ড্রেনেজ মেশিনে বালু উত্তোলন করা হচ্ছিল। এই খবরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে ৭জনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারা লঙ্ঘন করে তিতাস নদী থেকে বালু উত্তোলন করায় একই আইনের ১৫(১) ধারায় আটককৃত ৭জনকে ৪/৫ করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এসময় ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত একটি কাটার মেশিন বিজয়নগর উপজেলার চম্পকনগর পুলিশ ফাঁড়ির জিম্মায় রাখা হয়েছে।
Posted ১০:৪৭ পিএম | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya