শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়া পুুরস্কারের সঙ্গে শিক্ষার্থীরা পেল তালগাছের চারা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 8:50 pm

আখাউড়া পুুরস্কারের সঙ্গে শিক্ষার্থীরা পেল তালগাছের চারা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে হওয়া বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদেরকে পুরস্কার হিসেবে একটি করে ক্রেস্টের পাশাপাশি তালগাছের চারা দেওয়া হয়। তালগাছের চারা পেয়ে শিক্ষার্থীরাও খুশি হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নাছরীন শফিক আলেয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৫ দফার একটি তালগাছের চারা রোপণের নির্দেশনা বাস্তবায়ন। এটাকে সামনে রেখেই শিক্ষার্থীদের মাঝে পুরস্কারের পাশাপাশি তালগাছের চারা উপহার দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় সচেতন ও উদ্বুদ্ধ হবে।’

Facebook Comments Box

Posted ৮:৫০ পিএম | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |