শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরে আগুন

নবীনগর সংবাদদাতা   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 11:18 pm

নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের চরিলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত আধাপাকা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে এই ঘটনায় স্কুল কক্ষের চেয়ার, টেবিল সহ ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে স্কুলের পরিত্যক্ত পুরাতন আধাপাকা ঘরে ভিতরে আগুন দেখা যায়। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে মসজিদের মাইক দিয়ে এলাকাবাসীকে আগুন নেভাতে আহবান করা হয়। স্থানীয় লোকজন ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন।

প্রত্যক্ষদর্শী এক তরুন জানান, ওই আধাপাকা ঘরে সামনে পাঠকাঠির স্তুপ রাখা ছিলো। সেগুলো সড়িয়ে স্কুলের দরজা ভেঙ্গে আগুন নেভায় তারা।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তানিয়া আক্তার বলেন, আমরা স্কুলে আসার আগেই অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নরুল ইসলাম মাস্টার বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে স্কুলের পুরাতন ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা আগুন নিভানোর জন্য আসি। গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নিভানো হয়।

-এস এ রুবেল

Facebook Comments Box

Posted ১১:১৮ পিএম | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |