শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় নানান অনিয়মের দায়ে হাসপাতাল সিলগালা, জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 11:14 pm

ব্রাহ্মণবাড়িয়ায় নানান অনিয়মের দায়ে হাসপাতাল সিলগালা, জরিমানা

সারাদেশে ডেঙ্গু প্রকোপ বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন হাসপাতালে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ টিম। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এই দল জেলা শহরের বিভিন্ন হাসপাতালে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ডেঙ্গু পরীক্ষায় ফি অতিরিক্ত নেওয়া, হাসপাতালে প্যাথলজি অপরিচ্ছন্ন থাকা, টেকনোলজিস ছাড়া পরীক্ষা করা সহ নানান অনিয়মের অভিযোগে একটি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ। এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষে ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আশরাফুর রহমান হিমেল।

অভিযানে শহরের মেড্ডায় দি মেডিনোভা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় সহ নানান অনিয়মের অভিযোগে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে থাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেডিকেল অফিসার ডা. আসরাফুর হিমেল জানান, দুপুরে প্রথমে শহরের মেড্ডায় দি মেডিনোভা হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় হাসপাতালের রশিদে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এছাড়া হাসপাতালটি রোগীর পরীক্ষা নীরিক্ষা এই হাসপাতালে হয় তেমন কোন প্রমাণ দেখাতে পাতেনি। এতে প্রতিয়মান হয়, তারা নিজেদের খেয়াল খুশি মতো পরীক্ষার রিপোর্ট করে থাকেন। তাই এই হাসপাতালটিকে ৫০ হাজার জরিমানা ও হাসপাতালটিকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Facebook Comments Box

Posted ১১:১৪ পিএম | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |