আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 10:55 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে আলু বিক্রি করার দায়ে দুই ব্যবসায়িকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার(১৮ সেপ্টেম্বর) বিকালে পৌর এলাকার সড়ক বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অংগ্যজাই মারমা।
অর্থদণ্ড প্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন, কাঁচামালের আড়ৎদার মান্নান মিয়া ও খুচরা কাঁচামাল বিক্রেতা বাবুল মিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আলুর বাজারে দামের অস্থিরতার খবর শুনে বিকালের দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় করে উপজেলা নির্বাহী কর্মকর্তা করা হয়। এ সময় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় বাজারের কাঁচামাল আড়ৎদার সততা ট্রেডার্সের মালিক মান্নান মিয়াকে চার হাজার টাকা ও খুচরা কাঁচামাল বিক্রেতা বাবুল মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অংগ্যজাই মারমা বলেন, বাজারে পন্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
-আশরাফুল মামুন
Posted ১০:৫৫ পিএম | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya