শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মূল্যে আলু বিক্রয়, তিন ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:30 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মূল্যে আলু বিক্রয়, তিন ব্যবসায়ীকে জরিমানা

সারাদেশে নিত্য প্রয়োজনীয় নিত্যপন্যের বাজারে আলুর দাম বৃদ্ধি অব্যাহত থাকায় ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের আনন্দবাজার সহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আলুর দোকানে ক্রয় মূল্যের চেয়ে অধিক দামে বিক্রি করা এবং রশিদ দেখাতে না পারার দায়ে তিন আলু ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, সারাদেশে আলুর দাম বৃদ্ধি করে চড়া মূল্যে আলু বিক্রি করা হচ্ছে। এ অবস্থায় আলুর বাজারকে স্থিতিশীল করার লক্ষে বিভিন্ন বাজারে আলুর দোকান গুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিনজন আলু ব্যবসায়ীকে ১১হাজার টাকা জরিমানা করে তাদেরকে সর্তক করে দেয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় তার সঙ্গে জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:৩০ পিএম | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |