স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 10:15 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আজমপুর রেলক্রসিংয়ের দক্ষিণ পাশের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ আজমপুর রেলক্রসিংয়ের দক্ষিণ পাশের জমি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ওই অজ্ঞাত ব্যক্তি শাহপীর কেল্লা শহীদ (রহ.) মাজারে পাগলা হিসিবে সবাই চিনতেন।
তিনি আরও বলেন, ওই ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন। তারপরও পরিচয় শনাক্ত হয়নি।
এদিকে, আগামী রোববার দুপুরে বেওয়ারিশ লাশের দাফনকাজ করা হবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন।
Posted ১০:১৫ পিএম | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya