জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 9:17 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ৯৮ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। শনিবার (১৫ সেপ্টেম্বর) এই ঘটনায় মামলা দায়ের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এরআগে, শুক্রবার মধ্যরাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে একটি সিএনজি চালিত অটো রিকশা পার্সের দোকানে অভিযান চালিয়ে তাদেরকে ফেন্সিডিল সহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পূর্ব কুট্রাপাড়ার ঈমান আলীর ছেলে মো. আরব আলী(৩৬), সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারার মনির মিয়ার ছেলে দুলাল মিয়া (২৯) ও সরাইলের উচালিয়াপাড়ার মৃত হারুন মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩৩)। এরমধ্যে আরব আলীর বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজিসহ ৮টি মামলা রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেল অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের মধ্যে আরব আলী একজন চিহ্নিত অপরাধী। সে প্রথমে খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে পলিথিন বিক্রি করতো। পরবর্তীতে সেখান থেকে টেম্পু চালাতেন। এরই ফাঁকে সে ডাকাত চক্রের সাথে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে ডাকাতির মামলাও রয়েছে। পাশাপাশি হয়ে যান সিএনজি শ্রমিক নেতা। বিশ্বরোড থেকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। পরে বের হয়ে সে বিশ্বরোড মোড়ে সিএনজি চালিত অটো রিকশা পার্সের দোকান দিয়ে ব্যবসা শুরু করে। এই ব্যবসার আড়ালে মাদক ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তুলে। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তার পার্সের দোকান থেকে ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় আরব আলীসহ তার দুই সহযোগীকে আটক করা হয়।
তিনি আরও জানান, ইতিপূর্বে তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজিসহ ৮টি মামলা রয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় শনিবার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ৯:১৭ পিএম | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya