শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে বাড়ির পাশে পুকুরে পড়ে প্রাণ গেল দুই শিশুর

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:17 pm

বিজয়নগরে বাড়ির পাশে পুকুরে পড়ে প্রাণ গেল দুই শিশুর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে পড়ে ডুবে মাহি আক্তার (৯) ও রুমা আক্তার (৭) নামের দুই শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের আমতলিতে এই ঘটনা ঘটে। মাহি আক্তার ওই এলাকার শহিদ মিয়া মেয়ে ও রুমা আক্তার একই আশ্ররাফ আলীর মেয়ে। তারা সম্পর্কে একই বংশের ফুফু ভাতিজি৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, তারা বাড়ির পাশে খেলা করছিল। এসময় বাড়ির পশ্চিম পাশে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বিজয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৯:১৭ পিএম | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |