স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 10:53 pm
মহাসড়কে শৃঙ্খলা আনা এবং দুর্ঘটনা রোধে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. খাইরুল আলম।
সভায় কমিউনিটি পুলিশের বিভিন্ন ইউনিটের নেতৃবন্দ এবং সুশিল সমাজের প্রতিনিধি ও পরিবহন মালিক-শ্রমিকরা অংশ নেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন ও সরাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম প্রমুখ।
Posted ১০:৫৩ পিএম | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya