স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 9:00 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯৮কেজি গাঁজাসহ ৪ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহন ও চোরাচালানের সাথে জড়িত থাকায় একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুরের মাজহারুল ইসলাম ইমন(২৩), মো. মশিউর আলম(২২), মো. মাজহারুল ইসলাম রাব্বি(২০), স্বপন মিয়া(২৭)।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান, একটি মাদক চোরাকারবারি চক্র ভিন্ন কৌশল অবলম্বন করে বিপুল পরিমাণ গাঁজা প্রাইভেটকারে পাচার করছিলেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাছ থেকে বাঁচতে গাঁজা ভর্তি প্রাইভেটকারের আগে একটি মোটরসাইকেল নজরদারির জন্যে পাঠিয়ে থাকে। যেন মোটরসাইকেলটি থেকে মাদকবাহী প্রাইভেটকারকে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান সম্পর্কে জানাতে পারে।
এমন খবরের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ।
অভিযানে পুলিশ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পূর্বদিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অবস্থান নেন। এসময় প্রথমে সামনে থাকা মোটরসাইকেলটিকে, পরে গাঁজা ভর্তি প্রাইভেটকারটি আটক করা হয়। তল্লাশি করে প্রাইভেটকার থেকে ৯৮কেজি গাঁজা উদ্ধার করা হয়। জড়িত থাকায় ৪জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Posted ৯:০০ পিএম | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya