শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্ট-শিশু পার্কসহ চালু হলো ফুড ফ্যান্টাসি এন্ড কনভেনশন হল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 11:13 pm

ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্ট-শিশু পার্কসহ চালু হলো ফুড ফ্যান্টাসি এন্ড কনভেনশন হল

ব্রাহ্মণবাড়িয়ায় ভিন্ন আঙ্গিকে মনোরম পরিবেশে চালু করা হয়েছে ফুড ফ্যান্টাসি এন্ড কনভেনশন হল। শহরতলীর বিরাসার বাসস্ট্যান্ডের মাত্র দুই মিনিটের দূরত্বে খৈয়াসার সড়কে এই রেস্টুরেন্ট ও মিনি শিশু পার্কটি উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের পরিচালক বাবুল মিয়া, ইউনিয়ন ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখা ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম খাদেম, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহানূর ইসলাম ও স্থানীয় মুরুব্বি সারোয়ার ইসলাম প্রমূখ।

ফুড ফ্যান্টাসি এন্ড কনভেনশন হলের পরিচালক রেজুয়ানুল হক মনি জানান, আমরা উন্নত খাবারের পাশাপাশি শিশুদের চিত্তবিনোদনের ব্যবস্থা রেখেছি। শিশুদের জন্য আপাতত টয় ট্রেন সহ ১০টি রাইড স্থাপন করা হয়েছে। শহরের ভেতরে শিশুদের খেলাধূলা বা সময় কাটানোর মতো তেমন ব্যবস্থা নেই। শিশুদের মানসিক বিকাশে যা অত্যন্ত প্রয়োজন। এর ভেতরে যে রেস্টুরেন্ট দেওয়া হয়েছে তার খাবার ও পরিবেশের গুণগতমান বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। এছাড়াও ফুড ফ্যান্টাসি কনভেনশন হলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি সবাইকে ঘুরে আসার আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা এই রেস্টুরেন্টের উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করে বলেন, জেলার বিভিন্ন স্থানে রেস্টুরেন্ট গড়ে উঠছে। কিন্তু শহরের ভেতরে কোন চিত্তবিনোদনের সুবিধা নেই। এই পার্কে শিশুদের খেলাধূলার জন্য বিভিন্ন রাইড স্থাপন ও বড়দের সময় কাটানোর জন্য ব্যবস্থা রাখায় হয়েছে। এত বড় জায়গা নিয়ে শহরের ভেতরে পার্ক-রেস্টুরেন্ট করাও কষ্টকর। পাশাপাশি সুপরিসর রেস্টুরেন্ট স্থাপন করা হয়েছে। এর উদ্যোক্তাদের সফলতা কামনা করেন অতিথিরা।

এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম, ফুড ফ্যান্টাসির পরিচালক মাহবুব আলম, খলিল, শামিম, আবু কাউছার, ডা. আবু হামেদ বাবু, বেলাল, সানজিদ, রাসেল নজরুল, নাজমুল ছাড়াও অন্যান্য আরো অনেকে।

Facebook Comments Box

Posted ১১:১৩ পিএম | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |