শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের দল আগরতলায়

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:20 pm

প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের দল আগরতলায়

প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের ১৭ সদস্যের সাংবাদিকদের একটি দল ভারতে আগরতলা প্রেসক্লাবের নিমন্ত্রণে সেখানে গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শুক্রবার (০১ সেপ্টেম্বর) দুপুরে তারা আগরতলায় পৌঁছেছেন।

আগামীকাল শনিবার বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের সাংবাদিক দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

দুপুরে আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে বাংলাদেশের সাংবাদিকদের ফুল দিয়ে স্বাগত জানান আগরতলা প্রেসক্লাব সভাপতি জয়ন্ত ভট্টচার্য ও সাধারণ সম্পাদক রমাকান্ত দে।

এসময় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব আল-আমিন সীমান্তের জিরো পয়েন্টে সাংবাদিক প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে আখাউড়া রেলওয়ে স্টেশনে তাদেরকে স্বাগত জানান আখাউড়ার সাংবাদিক কাজী হান্নান খাদেম, জুটন বনিক, বিশ্বজিৎ পাল, মাসুকুর রহমান।

বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন বলেছেন, আমাদের মধ্যে সৌহার্দ রয়েছে। আগরতলার সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমরা প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এলাকা ঘুরে দেখবো। সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা হবে।

আগামী চার সেপ্টেম্বর বাংলাদেশের সাংবাদিকরা নিজ দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

 

Facebook Comments Box

Posted ১০:২০ পিএম | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |