শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ট্রাক চাকায় পিষ্ট অটোরিকশা, দৌড়ে প্রাণে বাচঁলেন চালক

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ৩০ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 11:07 pm

ট্রাক চাকায় পিষ্ট অটোরিকশা, দৌড়ে প্রাণে বাচঁলেন চালক

ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার (৩০ আগস্ট) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতুলী কুরুলিয়া সেতু এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এসময় দৌড়ে দৌড়ে আত্মরক্ষা করেন অটোরিকশা চালক।

ব্রাহ্মণবাড়িয়া শহর ২নং পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শঙ্কর কুমার সাহা জানান, বিকেলে একটি বালুবাহী ট্রাক কুমিল্লার দিকে যাচ্ছিল। ট্রাকটি কাউতুলী সেতুতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে আসতে থাকে। এসময় দাঁড়িয়ে থাকায় একটি খালি অটোরিকশাকে ট্রাকটি পিষ্ট করে। তবে ট্রাকটি আসতে দেখেই অটোরিকশা চালক দৌড়ে আত্মরক্ষা করেন। তাই কোন হতাহত হয়নি।

তিনি আরও জানান, ঘটনার পর ট্রাক মালিক সমিতির স্থানীয় নেতারা অটোরিকশার মালিকের সাথে বসে বিষয়টি মিমাংসা করেন। তারা অটোরিকশাটির ক্ষতিপূরণ দিয়েছেন। কোন অভিযোগ না দেওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়নি।

Facebook Comments Box

Posted ১১:০৭ পিএম | বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

The Daily Sarod |