শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেড জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২৭ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 8:48 pm

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেড জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার ও বাল্কহেড জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাজকৃষ্ণপুর এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। এসময় বালু উত্তোলনের অভিযোগে দুইজন ড্রেজার চালক ও চারজন শ্রমিককে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।

তিনি জানান, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলল করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারা লঙ্ঘন করে নদী থেকে বিপণনের উদ্দেশ্যে বালু উত্তোলন করায় এবং ড্রেজিং এর কারণে নদীর তীর ভাঙ্গনের শিকার হওয়ায় আইনের ১৫(১) ধারায় আটক দুইজন ড্রেজার চালককের উভয়কে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃত চারজন শ্রমিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এছাড়া ড্রেজিং এর কাজে ব্যবহৃত ড্রেজার ও একটি  বাল্কহেড জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৪৮ পিএম | রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

The Daily Sarod |