শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়া স্থলবন্দরে যাত্রী সেবায় যুক্ত হলো ইলেকট্রিক বাগী কার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৩ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 9:45 pm

আখাউড়া স্থলবন্দরে যাত্রী সেবায় যুক্ত হলো ইলেকট্রিক বাগী কার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে চালু করা হয়েছে ইলেকট্রিক বাগী কার সার্ভিস। আজ বুধবার ( ২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন।

স্থলবন্দরে উপস্থিত ছিলেন টুয়েলভ ইভেন্টেস (এমজিএ) এর সিও উইং-কমান্ডার (অব.) এটিএম নজরুল ইসলাম ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যাজাই মারমা, উপজেলা কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, ৬০ বিজিবি সহকারী পরিচালক মতিউর রহমান,রাজস্ব কর্মকর্তা হাবিবুল্লাহ খান,স্থলবন্দর সহকারী পরিচালক আতিকুল ইসলাম, ইমিগ্রেশন ইনচার্জ হাসান মাহমুদ ভূইয়া সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় জানানো হয়, বাংলাদেশে সর্বপ্রথম এই বন্দরে হেল্প ডেস্ক সেবা সার্ভিস চালু করা হয়েছে। এতে করে এই দিক দিয়ে ভারত-বাংলাদেশ ভ্রমণকারী যাত্রী সেবার মান আরেকটি ধাপ উন্মোচিত হয়েছে। আগে যাত্রীদের নিজে বহন করে লাগেজে নিয়ে যেতে হত। এখন এই সেবা চালু হওয়াতে ইলেকট্রিক্যাল বাগীকারের মাধ্যমে শূন্যরেখা পর্যন্ত যেতে পারবে নাম মাত্র একটি মূল্য পরিশোধের মাধ্যমে।

এ বিষয়ে উপস্থিত সাংবাদিকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যাজাই মারমা জানান, ‘আমাদের এই স্থলবন্দর আধুনিক পরিসেবায় প্রবেশ করেছে। এই পরিসেবার মাধ্যমে আমরা আশা করছি যাত্রীরা এখন সহজেই পারাপার করতে পারবে। যাত্রীদের নিরাপত্তায় এই হেল্প ডেস্কে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে।’

টুয়েলভ ইভেন্ডস মিট গ্রেট এসিস্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা উইং কমান্ডার (অব.) এটিএম নজরুল ইসলাম বলেন, আমরা একটি যাত্রীসেবা বান্ধব দেশ হিসেবে কাজ করতে চাই। সেই জন্য যাত্রী সেবার মান নিশ্চিত করতে স্থলবন্দরের সহযোগিতায় বেসরকারি ভাবে আমরা একটি হেল্প ডেস্ক সেবা চালু করেছি। এই হেল্প ডেস্কের মাধ্যমে অল্প খরচের আমাদের এখান থেকে শূন্য রেখা পর্যন্ত ইলেকট্রিক্যাল বাগীকার দিয়ে যেতে পারবে যাত্রীরা। সেই সাথে অসুস্থ রোগীদের জন্য হুইলচেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এখান থেকে বিমান ও ট্রেনের টিকেট কাটা যাবে খুব সহজেই।

Facebook Comments Box

Posted ৯:৪৫ পিএম | বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

The Daily Sarod |