শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক করায় শাসন, বড় ভাইয়ের কামড়ে ছোট ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 11:06 pm

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক করায় শাসন, বড় ভাইয়ের কামড়ে ছোট ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাইয়ের কামড়ে গোলাপ মিয়া-(৩৫) নামে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গোলাপ মিয়া খাঁটিহাতা গ্রামের মনসুর আলীর ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী সোমা বেগম বাদি হয়ে গতকাল মঙ্গলবার সকালে দুইজনকে আসামী করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মৃত গোলাপ মিয়া খাঁটিহাতা বাজারের নৈশ প্রহরী ছিলেন। তিনি ছিলেন মাদকসেবী। স্থানীয়রা গোলাপকে মাদক সেবন করতে নিষেধ করলে সে স্থানীয়দের সাথে অশোভন আচরন করতো। সোমবার দুপুরেও গোলাপ স্থানীয় একজনের সাথে খারাপ ব্যবহার করে। পরে ওই ব্যক্তি গোলাপের বড় ভাই মঞ্জুর আলীর কাছে নালিশ করেন। সোমবার সন্ধ্যার দিকে মঞ্জুর আলী গোলাপকে ডেকে মাদক গ্রহন ও মানুষের সাথে যেন খারাপ ব্যবহার না করে সেই কথা বললে গোলাপ মঞ্জুর আলীর সাথেও খারাপ ব্যবহার করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে গোলাপ মিয়া মাটিতে পড়ে গেলে মঞ্জুর আলী তার ভাই গোলাপ মিয়ার কানে কামড় দিয়ে রক্তাক্ত করে।

পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা গোলাপ মিয়াকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাপ মিয়ার কানে ১৫টি সেলাই দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

গোলাপের স্বজনরা তাকে ঢাকায় না নিয়ে শহরের একটি বেসরকারি ক্লিনিকে তাকে ভর্তি করে। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় গোলাপ মিয়া মারা যায়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, এ ঘটনায় মৃতের স্ত্রী সোমা বেগম বাদি হয়ে ঘাতক বড় ভাই মঞ্জুর আলী-(৪২) ও তার স্ত্রী আছিয়া বেগম-(৪০) কে আসামী করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করছে। মৃত গোলাপ মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:০৬ পিএম | মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

The Daily Sarod |