স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 10:32 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মো. হোসেন-(৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের শিশা জালালপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত হোসেন হবিগঞ্জ জেলার শ্রীমঙ্গল উপজেলার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানায়, সকালে জালালপুর গ্রামের একটি পুকুরে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহম্মেদ জানান, মৃতের চোখে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।
Posted ১০:৩২ পিএম | মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya