স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২০ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 10:23 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সিরাজ মিয়া (৪৪) নামের এক শারিরিক প্রতিবন্ধীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রোববার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে উপজলার তালশহর পশ্চিম ইউনিয়নের মৈশাইর আলাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সিরাজ মিয়া ওই গ্রামের উত্তর পশ্চিমপাড়া এলাকার মৃত সোলায়মান মিয়ার ছেলে।
হাসপাতালে প্রতিবন্ধী সিরাজ মিয়ার স্বজনরা জানান, সরাইল উপজেলার কালিগচ্ছ গ্রামে ইটভাটায় তার বড়ভাই সাধন মিয়া ৮ শতাংশ জায়গা রয়েছে৷ সেই জায়গা তালশহরের মৃত আব্দুল হাইয়ের ছেলে মন মিয়া একটি চক্রকে নিয়ে দখল করে রেখেছে। এই ঘটনায় মন মিয়ার বিরুদ্ধে তার বড়ভাই সাধন মিয়া একটা মামলা করেছেন।এসব বিষয় নিয়ে মন মিয়ার সাথে প্রায় ঝগড়া হতো। রোববার সকালে নিজ বাড়ি থেকে আশুগঞ্জ সদরে যাওয়ার পথে মন মিয়া, সোহাগ, হারিজ মিয়াসহ ৭/৮ জন মিলে প্রতিবন্ধী সিরাজ মিয়াকে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান, এক প্রতিবন্ধীকে মারধরের কথা শুনেছি। হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৯:৩৫ পিএম | রবিবার, ২০ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya