আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 7:31 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গর্তে জমে থাকা পানিতে ডুবে তানভীর আহামদ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার দক্ষিণ ইউপির নুরপুর গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু তানভীর নুরপুর গ্রামের মো. জুয়েল মিয়ার পুত্র।
পুলিশ ও এলাকাবাসীর জানা গেছে, দুপুরের দিকে তানভীরকে তার মা কোল থেকে বাড়ির উঠানে নামিয়ে দিয়ে খাবার রান্না করার কাজে ব্যস্ত ছিলেন। এসময় শিশু তানভীর বাড়ির উঠানে খেলার সময় পাশের একটি গর্তের পানিতে ডুবে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় কোন অভিযোগ নেই, তাই আইনী কার্যক্রম শেষ করে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
–আশরাফুল মামুন
Posted ৭:৩১ পিএম | শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya