আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 6:12 pm
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় তিতাস নদীতে গোসল করতে নেমে আশিক দাস (১৯) নামে এক তরুণ পানিতে তলিয়ে মারা গেছে। বুধবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বাসুদেব ইউনিয়নের শ্যামনগর গ্রামে তিতাস নদীতে এই ঘটনা ঘটে। আশিক ওই এলাকার নিতাই দাসের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, আশিক দাস মৃগী আক্রান্ত রোগী। সে বিকেলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদীতে গোসল করতে যায়। এসময় হঠাৎ নদীর পানিতে সে তলিয়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, খবর পেয়ে স্থানীয় বিট পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।
– আশরাফুল মামুন
Posted ৬:১২ পিএম | বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya