জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 12:06 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে পায়ের রগকেটে জনি মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৪ আগস্ট) রাতে এই উপজেলার তালশহর পশ্চিম ইউনিয়নের তালশহর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জনি মিয়া ওই এলাকার মকসেন মিয়ার ছেলে। এসময় আওয়াল মিয়া নামের (৪৭) নামের আরও একজন আহত হয়েছেন।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনি মিয়া ও আওয়াল মিয়া রাত পৌনে ১০টার দিকে তালশহর বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বাজার সংলগ্ন সেতু অতিক্রম করতেই কয়েকজন তাদের উপর হামলা করে। এসময় জনি মিয়ার দুই পায়ের রগ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায়। আওয়ালকেও কুপিয়ে আহত করা হয়। তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক তাদের ঢাকায় প্রেরণ করেন। তারা ঢাকায় যাওয়ার পথে রাত ২টার দিকে নরসিংদীতে জনি মিয়া মারা যান।
তিনি আরও বলেন, নাম নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে এখনো লিখিত অভিযোগ কেউ দেয়নি।
Posted ১২:০৬ পিএম | মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya