শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১২ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 9:25 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির আনন্দ মিছিলে বিক্ষুব্ধদের ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ করে। আজ শনিবার বিকেলে শহরের পাওয়ার হাউজ রোডে এই ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

জানাযায়, গত ১০ আগস্ট জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় বিএনপি। এরপর থেকেই বিএনপির একাংশের নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবীতে প্রতিবাদ জানাতে থাকে। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার বিকেলে নব গঠিত কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ পৌর এলাকার শিমরাইলকান্দি থেকে থেকে একটি আনন্দ র‌্যালী বের করে। অপর দিকে একই সময়ে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে পাওয়ার হাউজ রোডে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। অপর পক্ষের কাছাকাছি আসলে তারা আনন্দ র‌্যালীকে ধাওয়া করে। এরপর উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। প্রায় আধ ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ সময় পুরো এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ১ জনকে আটক করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন জানান, জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। বিকেলে এক পক্ষ আনন্দ র‌্যালী বের করে এবং অন্যপক্ষ কোকোর জন্মদিন পালনের কথা বললেও মূলত আনন্দ মিছিলকে প্রতিহত করার জন্য মাঠে নামে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে আটক করে।

Facebook Comments Box

Posted ৯:২৫ পিএম | শনিবার, ১২ অগাস্ট ২০২৩

The Daily Sarod |