স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১২ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 1:15 am
ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় আইয়ূব (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১১আগস্ট) দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইয়ূব একই ইউনিয়নের দতাইসার গ্রামের মৃত জানু ভূইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আইয়ূব দুপুরে মোটর সাইকেল নিয়ে আখাউড়া থেকে নিজ বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন জানান, নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
অঐগজ
Posted ১:১৫ এএম | শনিবার, ১২ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya