শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

শেখ হাসিনার জন্যই দেশে এত পরিবর্তন হয়েছে, জীবদ্দশায় আশা করি নাই: পরিকল্পনা মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০৯ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 9:03 pm

শেখ হাসিনার জন্যই দেশে এত পরিবর্তন হয়েছে, জীবদ্দশায় আশা করি নাই: পরিকল্পনা মন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ কোন সাধারণ দেশ নয়, বাইরের থেকে এসে আমাদেরকে অনেকদিন নিয়ন্ত্রণ করেছিল। মহান স্বাধীনতা না আসলে আমাদের এত পরিবর্তন হতো না। এত অর্জনের মধ্যেও আমাদেরকে অন্যদিকে ধাবিত করে রাখতে চায়,আমরা সে পথে থাকবো না ও যাবনা। দেশে মতবিরোধ থাকতে পারে তবে শেখ হাসিনার জন্যই আজ দেশে এত পরিবর্তন হয়েছে, যা আমাদের জীবদ্দশায় তা আশা করি নাই ।

বুধবার (৯ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুরে ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের শিক্ষাবৃত্তি ও শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

এসময় তিনি আরো বলেন, একমাত্র শিক্ষাই পারে আমাদেরকে আলোকিত পথে নিয়ে যেতে। প্রত্যেক জেলায় পর্যায়ক্রমে একটি করে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে সরকারের। নবীনগরে হবে কিনা জানি না, তবে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো।

এসময় অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদ এর সভাপতিত্বে ও অধ্যাক্ষ ইকবাল হোসেন এর সঞ্চালণায় উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন,উপজেলা নির্বাহী অফিসার একরামুৃল ছিদ্দিক, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:০৩ পিএম | বুধবার, ০৯ অগাস্ট ২০২৩

The Daily Sarod |