স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৮ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 9:59 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ মো. আহাদ মিয়া (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (০৭ আগস্ট) রাতে উপজেলার বিষ্ণুপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত মো. আহাদ মিয়া জেলার সদর উপজেলার রামরাইলের মনা মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে ২৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন দুইজন আরোহী থাকা একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দেওয়া হয়। এসময় মোটরসাইকেলটি দ্রুতগতিতে পালিয়ে যায়। তবে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে একজন আরোহীকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক করা হয়।
তিনি আরও জানান, পালিয়ে যাওয়া মোটরসাইকেল সহ অপর মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ৯:৫৯ পিএম | মঙ্গলবার, ০৮ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya