শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

পিকআপের বডি উল্টাতেই বেড়িয়ে এলো গাঁজা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৬ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 7:36 pm

পিকআপের বডি উল্টাতেই বেড়িয়ে এলো গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিনব কায়দায় পাচার কালে একটি পিকআপ থেকে ৪৭কেজি গাঁজা উদ্ধার করছে পুলিশ। রোববার (০৬ আগস্ট) সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে মাদক গুলো উদ্ধার করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শাহবাজপুরের আমিনপাড়া এলাকার নূর রহমানের ছেলে শফিকুর রহমান (২৬) ও কসবা উপজেলার বিষ্ণাউড়ীর মৃত আবুল কাশেমের ছেলে আলমগীর মিয়া (৪৫)।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান, সকাল থেকে মাদক উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের হয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল একটি খালি পিকআপ। আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুতে আসলে পিকআপটি দেখে পুলিশের সন্দেহ হয়। পিকআপে থাকা দুজনকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছে তারা পিকআপে গাঁজা লুকানো থাকার কথা জানায়। পরে পিকআপের বডি উল্টে নিচে অভিনব কায়দায় লুকানো ৪৭কেজি গাঁজা উদ্ধার করে।

তিনি আরও জানান, এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হচ্ছে।

Facebook Comments Box

Posted ৭:৩৬ পিএম | রবিবার, ০৬ অগাস্ট ২০২৩

The Daily Sarod |