স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৫ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 9:13 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরে ২০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (০৫ আগস্ট) দুপুরে লুৎফুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা পরিষদে প্রাঙ্গণে এসব গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে লুৎফুর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী এই গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাওন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল জলিল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুম সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।
অনুষ্ঠানে লুৎফুর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বড় সন্তান বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য দপ্তরের অনুকূলে ২০ হাজার গাছের চারা রোপণের জন্য বিতরণ করা হয়েছে। লুৎফুর রহমান ফাউন্ডেশন সবসময়ই সামাজিক কাজ করে চালিয়ে যাবে।
Posted ৯:১৩ পিএম | শনিবার, ০৫ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya