শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আশুগঞ্জে কাভার্ডভ্যানে মিললো ১০৪কেজি গাঁজা, একজন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৫ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 9:00 pm

আশুগঞ্জে কাভার্ডভ্যানে মিললো ১০৪কেজি গাঁজা, একজন আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ড ভ্যান বোঝাই করে পাচারকালে ১০৪কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৫ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে কাভার্ডভ্যানটিকে তল্লাশি করে মাদক গুলো উদ্ধার করে পুলিশ। সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার দেলি উত্তর পাড়া গ্রামের মৃত খেলু মিয়ার ছেলে জিয়াউর রহমান (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান করছিল পুলিশ। অভিযানে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ১০৪ কেজি গাঁজা পাওয়া যায়। এই ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পাশাপাশি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনায় আশুগঞ্জ থানার এসআই মো. কবির হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আটক মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৯:০০ পিএম | শনিবার, ০৫ অগাস্ট ২০২৩

The Daily Sarod |