স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৫ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 8:53 pm
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানি থেকে আব্দুর রহমান (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা। শনিবার (০৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে জেলা শহরের পশ্চিম মেড্ডা নোয়া পাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আব্দুর রহমান ওই এলাকার ফারুক মিয়ার ছেলে। সে একই এলাকায় নূরিয়া তাহফিযুল কোরআন মাদ্রাসায় পড়াশোনা করতো।
স্থানীয়রা জানান, সকালে আব্দুর রহমান মাদ্রাসার পাশের পুকুরে গোসল করতে যায়। এরপর তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বেলা সাড়ে ১২টার দিকে পুকুরের পানিতে তার দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো. সোলায়মান মিয়া বলেন, শিশুটি অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা করে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার আগেই সে আগেই মারা গেছে।
Posted ৮:৫৩ পিএম | শনিবার, ০৫ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya