শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু খেয়ে ফেললো জানালার ছিটকিনি, খাদ্যনালী কেটে করা হলো বের

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৫ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 7:00 pm

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু খেয়ে ফেললো জানালার ছিটকিনি, খাদ্যনালী কেটে করা হলো বের

দুই বছরের হাবিবকে বিছানায় রেখে মা ঘরের বাইরে যান। এই ফাঁকে জানালায় ধরে খেলা করছিল সে। এরই মাঝে জানালার ছিটকিনি খুলে আসে তার হাতে। অবুঝ শিশু হাবিব সেই ছিটকিনি মুখে ঢুকিয়ে গিলে ফেলে। এরপরই শুরু হয় পেটের ব্যাথার যন্ত্রণা। পরিবার কিছু বুঝে উঠতে পারছিল না। অবশেষে দুইদিন অবজারভেশনে রেখে শিশু হাবিবের খাদ্য নালী থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বের করি নিয়ে আসা হয় জানালার সেই ছিটকিনি। ফলে শঙ্কা মুক্ত হয় হাবিব।

হাবিব ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শান্তিনগর গ্রামের জুয়েল মিয়ার ছেলে। জুয়েল মিয়ার ৩ ছেলে সন্তানের মধ্যে হাবিব কনিষ্ঠ। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর হাবিব ভর্তি আছে।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হাবিবের মা পাখি বেগম বলেন, ‘আমার ছেলেটি অনেক চঞ্চল। গত বুধবার (২ আগস্ট) সকালে তাকে আমি নাস্তা করিয়ে বসিয়ে রেখে একটু ঘরের বাইরে যাই। এসে দেখি তার শ্বাসকষ্ট হচ্ছে। তার মুখ খুলে প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না। পরে গলায় সাদা ধরনের কিছু একটা দেখা যায় এবং মুখ দিয়ে রক্ত ঝরছিল। এই অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাবিবের এক্স-রে করে দেখে গলায় কিছু একটা আছে। সেখান থেকে দ্রুত বিকেলে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে আসি। আসার পর শিশুটিকে এক্স-রে করে চিকিৎসকরা দেখে পেটের ভেতরে একটা ছিটকিনি। চিকিৎসকরা তাকে দুইদিন অবজারভেশনে রাখেন। এর দুইদিন পর শুক্রবার রাতে আমার ছেলেকে অপারেশন করে খাদ্য নালী থেকে একটি ছিটকিনি বের করেন চিকিৎসক আবু সাঈদ সাহেব।’

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হাবিবের অস্ত্রোপচার করা চিকিৎসক আবু সাঈদ জানান, ‘এক্স-রে রিপোর্টে শিশুটির পেটের খাদ্য নালীতে ছিটকিনি দেখা যায়। পেটের ভেতরে খাদ্য নালী প্রায় ২০ফুট লম্বা থাকে। অস্ত্রোপচারের সময় খাদ্য নালীর ভেতর থেকে খুঁজে বের করা হয়েছে ছিটকিনিটি। তিনি জানান, শিশুটির খাদ্য নালী কেটে ছিটকিনিটি বের করা হয়েছে। তা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তাকে আরও দুইদিন হাসপাতালে থাকতে হবে। তবে সে এখন সম্পূর্ণ ঝুঁকি মুক্ত আছে।’

Facebook Comments Box

Posted ৭:০০ পিএম | শনিবার, ০৫ অগাস্ট ২০২৩

The Daily Sarod |