শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আশুগঞ্জে মাইক্রো-প্রাইভেটকার ভর্তি করে পাচার হচ্ছিল বিদেশি মদ ও গাঁজা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৪ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 9:18 pm

আশুগঞ্জে মাইক্রো-প্রাইভেটকার ভর্তি করে পাচার হচ্ছিল বিদেশি মদ ও গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিলাসবহুল প্রাইভেটকার ও মাইক্রোবাস ভর্তি করে পাচারকালে বিপুল পরিমাণ বিদেশি মদ-গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৪ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে দুটি যানবাহন থেকে ১৬২ বোতল বিদেশি মদ ও ২০কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর জেলার ভাংগা উপজেলার দক্ষিণ চরচন্দ্রার খালেক সরদারের ছেলে সাইফুল সরদার(৩৭) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের মৃত আব্দুল জলিলের ছেলে জুয়েল মিয়া (৩৬)।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবরে কাজ করে যাচ্ছিল থানা পুলিশ। এসময় সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় একটি বিলাসবহুল প্রাইভেটকার দেখে সন্দেহ হয়। প্রাইভেটকারটি তল্লাশির সময় এর ভেতরে ২০টি বক্সে ১৬২ বোতল বিদেশি হুইস্কি ও ভটকা মদ উদ্ধার করা হয়।  গ্রেপ্তার করা হয় মাদক পাচারকারীকে।

এরকিছুক্ষণ পর একটি মাইক্রো তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গাঁজা উদ্ধারের সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, মাদক গুলো উদ্ধারের ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:১৮ পিএম | শুক্রবার, ০৪ অগাস্ট ২০২৩

The Daily Sarod |