আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 10:03 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পরিবারের সাথে অভিমান করে মোমেনা আক্তার (২০) নামে এক তরুণী বসত ঘরে সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় পৌর এলাকার রাধানগর গ্রামে এই ঘটনা ঘটে। মোমেনা আক্তার সদর উপজেলার বাসুদেব ইউপির চান্দি গ্রামের মো. মহিন উদ্দিন মেয়ে। তারা পরিবার নিয়ে আখাউড়ার রাধানগরে বসবাস করেন।
পরিবারের সদস্য জানায়, সন্ধ্যায় মোমেনা আক্তার ইতি পরিবারের সদস্যদের সাথে নানান বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর সে তার বসতঘরের কাউ কে কিছু না বলে চলে যায়। পরিবারের সদস্যদেরা টের পেয়ে তার কক্ষে যায়। সেখানে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় মোমেনাকে দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১০:০৩ পিএম | বৃহস্পতিবার, ০৩ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya