শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরের ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন তানভীর ফরহাদ শামীম

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০২ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 10:56 pm

নবীনগরের ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন তানভীর ফরহাদ শামীম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে তানভীর ফরহাদ শামীমকে।মঙ্গলবার (০১ আগস্ট) চট্রগ্রামের অতিরিক্ত  বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।

কক্সবাজার জেলার সন্তান বিসিএস ৩৫তম ব্যাচের ক্যাডার তানভীর ফরহাদ শামীম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন। তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গাজীপুরের কাপাসিয়া ও ঢাকার তেজগাঁও সার্কেলে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি চট্রগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে তাকে পদোন্নতি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের জন্যে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরবর্তীতে  তাকে সিলেট থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের জন্যে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে, নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিককে গত ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর রাঙ্গামাটির বরকল উপজেলায় বদলী করে প্রজ্ঞাপন জারি কররে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু পরে তার বদলির আদেশ স্থগিত করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের ফেব্রুয়ারী তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়। তবে তিনি দীর্ঘদিনেও সেখানে যোগদান করেননি।

Facebook Comments Box

Posted ১০:৫২ পিএম | বুধবার, ০২ অগাস্ট ২০২৩

The Daily Sarod |