শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় সহপাঠীর সাথে প্রেম, অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা!

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
মঙ্গলবার, ০১ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 5:52 pm

আখাউড়ায় সহপাঠীর সাথে প্রেম, অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মোছা. সানজিদা আক্তার (১৪) নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সানজিদা কীটনাশক পান করে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সানজিদা আক্তারের শারিরীক অবস্থা অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়ার পথে রাত ১০ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

নিহত কিশোরী মোছা. সানজিদা আক্তার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউপির জয়পুর গ্রামের মো. নোয়াব মিয়ার কন্যা। সে ওই এলাকার মনিয়ন্দ স্কুলে ১০ ম শ্রেনীতে পড়াশোনা করতো।

সানজিদার মরদেহ উদ্ধার থানা পুলিশ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরন করেছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা গেছে, পাশের বাড়ীর প্রতিবেশী মো. দিলু মিয়ার ছেলে মো. নূর মোহাম্মদ (২২) এর সাথে সানজিদা আক্তারের দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ক ছিল বলে এলাকাবাসী জানিয়েছে। সানজিদা ও নূর মোহাম্মদ ক্লাসমেট ছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রেম ঘটিত কারণে সানজিদা আক্তার কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. আসাদূল ইসলাম সানজিদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সানজিদার মা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। এবিষয়ে যথাযথ তদন্ত পূর্বক পরবর্তী ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৫:৫২ পিএম | মঙ্গলবার, ০১ অগাস্ট ২০২৩

The Daily Sarod |