শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

তত্ত্বাবধায়কে লাঞ্চিত করার চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে সেবা ব্যাহত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ৩১ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 9:35 pm

তত্ত্বাবধায়কে লাঞ্চিত করার চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে সেবা ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দায়িত্ব বন্টন ও আবাসিক চিকিৎসকদের বেতন বন্ধ করে দেওয়ায় চিকিৎসকদের সাথে তত্ত্বাবধায়কের মতবিরোধ দেখা দিয়েছে। এরই জেরে হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্চিত করার চেষ্টা করেছে এক আবাসিক চিকিৎসক। সোমবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে এই ঘটনায় হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হলে প্রায় দেড় ঘন্টা চিকিৎসা সেবা বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়ে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। খবর পেয়ে হাসপাতালে আসে সদর মডেল থানা পুলিশ৷

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জামান জানান, সকালে হাসপাতালের চক্ষু বিভাগের তিনজন চিকিৎসক আমার কক্ষে আসেন। এসময় তারা বলেন তিনদিন বহি:বিভাগের রোগী দেখবেন এবং তিনদিন বৈকালিক সেবা দিবেন। আমার কাছে মনে হয়েছে বহি:বিভাগ বন্ধ থাকলে রোগীরা চিকিৎসক না পেলে অসন্তোষ হবেন। আমি তখন বলেছিলাম বহি:বিভাগ সপ্তাহে ৬দিনই খোলা রাখা হোক, আর বৈকালিক সেবা প্রয়োজনে কমিয়ে করতে। তখন তারা বললেন আগে যেভাবে চলে আসছিল সেভাবেই আমরা করবো, আপনার কথা আমরা মানবো না। তখন চক্ষু বিভাগের চিকিৎসক ওবায়দুল্লাহ উচ্চবাচ্য করলে আমি বেয়াদব বলি।

তিনি জানান, এই কথা বলার পর সে আমার দরজায় জোরে ধাক্কা দিয়ে ভেঙে বাইরে চলে যায়। এরআগে, চলতি মাসে আবাসিক চিকিৎসক রানা নূরুস শামস ও ফাইজুর রহমান নিয়মিত দায়িত্ব পালন না করায় তাদের বেতন বন্ধ রাখতে চিঠি দিয়েছি উর্ধতন কর্তৃপক্ষকে। এই নিয়ে দুজন ক্ষুব্ধ ছিলেন। আজকের ঘটনার পর চিকিৎসক ওবায়দুল্লাহ ওই দুইজন আরএমও’র কাছে যান৷ রানা নূরুস শামস ও ওবায়দুল্লাহ সহ তিনজন চিকিৎসক আবার আমার কক্ষে আসেন। রানা নূরুস শামস আমার সাথে দুর্ব্যবহার করে লাঞ্চিত করার চেষ্টা করেন এবং হুমকি দেন। পরবর্তীতে অন্যান্য চিকিৎসকদের সাথে মিটিং করেন। এরপর তারা বাইরে থেকে সিসি ক্যামেরার লাইন বন্ধ করে আবার কক্ষে আসেন। এসময় আরএমও রানা নূরুস শামস জানান আমি তাদের হয়রানি করি এবং তারা আমার আদেশ মানবেন না। আমি বিষয়টি আমার যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি।

এই বিষয়ে আবাসিক চিকিৎসক রানা নূরুস শামস বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছেন।

চক্ষু বিভাগের চিকিৎসক ওবায়দুল্লাহ বলেন, দায়িত্ব বন্টন নিয়ে কথা বলার সময় তত্ত্বাবধায়ক সাহেব আমাকে বেয়াদব বলেছেন। তিনি এই কথা বলতে পারেন না। আমি বিষয়টি সহকর্মীদের জানাই। তারা কথা বলেছেন।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, বিষয়টি চিকিৎসকদের নিজেদের মধ্যে ঘটেছে। উত্তেজনাকর পরিস্থিতির খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়।

Facebook Comments Box

Posted ৯:৩৫ পিএম | সোমবার, ৩১ জুলাই ২০২৩

The Daily Sarod |