আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
রবিবার, ৩০ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 11:19 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ঔষধ রাখার অভিযোগে দুই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩০ জুলাই) পৌর এলাকার সড়ক বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যাজাই মারমা।
তিনি জানান, অভিযানে সড়ক বাজারের এম রহমান মেডিসিন কর্নারে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ১৫ হাজার টাকা এবং ভেজাল ওষুধ রাখায় আলী ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ঔষধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Posted ১১:১৯ পিএম | রবিবার, ৩০ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya