শিরোনাম

কসবায় চলন্ত ট্রেন থেকে স্ত্রীকে ফেলে হত্যা চেষ্টা, বিচ্ছিন্ন হয়ে গেল হাত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 9:47 pm

কসবায় চলন্ত ট্রেন থেকে স্ত্রীকে ফেলে হত্যা চেষ্টা, বিচ্ছিন্ন হয়ে গেল হাত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত ট্রেন থেকে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে।বুধবার (২৬ জুলাই) বিকেলে দিকে ঢাকা-চট্রগ্রাম ও চট্রগ্রাম-সিলেট রেলপথের মন্দবাগ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। হাত বিচ্ছিন্ন হওয়া ওই নারী ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি আছেন। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মন্দবাগ রেলস্টেশন থেকে ভবঘুরে অজ্ঞাত দুজন স্বামী-স্ত্রী পরিচয় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের দুই বগির সংযোগ স্থানে উঠে বসে। পরে ট্রেন ছাড়ার সময় হঠাৎ স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় স্বামী। এ সময় স্ত্রী চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ডান হাতটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা ভুক্তভোগী নারীকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের অর্থোপেডিক চিকিৎসক মো. সোলায়মান মিয়া জানান, ওই নারীর (৪৫) ডান হাত বিচ্ছিন্ন অবস্থায় কয়েকজন নিয়ে আসেন। সে তার নাম ঠিকানা কিছুই বলতে পারছে না। হাসপাতাল থেকে সে বেড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

Facebook Comments Box

Posted ৯:৪৭ পিএম | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

The Daily Sarod |