শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

মারা গেছে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া সেই শিশু, মেলেনি পরিচয়

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২২ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 11:08 pm

মারা গেছে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া সেই শিশু, মেলেনি পরিচয়

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া শিশুটি মারা গেছে। আজ শনিবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত দুইদিন হাসপাতালে শিশুটিকে চিকিৎসা দেওয়া হলেও তার পরিচয় সনাক্ত করা যায়নি।

আরও পড়ুনঃ বিজয়নগরে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লো শিশু, ফেরেনি জ্ঞান

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, গত বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন বিজয়নগরের মেরাশানি রেলস্টেশনে অতিক্রম করছিল। এসময় চলন্ত ট্রেন থেকে আনুমানিক ১০ বছরের এক ছেলে শিশু পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা গিয়ে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে গ্রাম্য চিকিৎসকের নিয়ে যায়। সেখান থেকে শিশুটিকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি আজ মারা গেছে।

তিনি আরও জানান, শিশুটি হাসপাতালে ভর্তি করার পর পুলিশকে জানানো হয়। তার নাম-পরিচয় সনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। মরদেহটি ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ সংগঠনের কাছে দাফন করতে হস্তান্তর করা হচ্ছে৷

Facebook Comments Box

Posted ৭:৫৩ পিএম | শনিবার, ২২ জুলাই ২০২৩

The Daily Sarod |