শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

পূর্বাঞ্চলে বাড়লো ট্রেনের গতি, কমেছে সময়

আবুল হাসনাত মো. রাফি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 9:29 pm

পূর্বাঞ্চলে বাড়লো ট্রেনের গতি, কমেছে সময়

রেলপথের পূর্বাঞ্চলের চট্রগ্রাম বা কুমিল্লায় যাতায়াত করা ট্রেন যাত্রীদের অনেক সময় হঠাৎ অনির্ধারিত ট্রেনের যাত্রাবিরতিতে পড়তে হয়েছে। কারণ সামনে সিঙ্গেল লাইন হওয়ায় বিপরীত দিক থেকে আসা ননস্টপ বা আন্ত:নগর ট্রেনকে যাওয়ার সুযোগ করে দিতে হবে। এই অনির্ধারিত যাত্রাবিরতি বা রেল ক্রসিংয়ে বিলম্বিত আধা ঘণ্টা থেকে এক ঘন্টাও হয়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছিল যাত্রীদের। এই রেলপথে চলাচলকারি যাত্রীদের দুর্ভোগের অবসান ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত থাকা ৭২ কিলোমিটার সিঙ্গেল লাইন ডবল লাইনে রূপান্তরিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন। এই রেলপথ ডবল লাইনে রূপান্তরিত হওয়ায় ট্রেন চলাচল করবে প্রায় ১১০ কিলোমিটারে গতিতে। ফলে সাশ্রয় হবে সময়।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম ও চট্রগ্রাম-সিলেট রেলপথের কুমিল্লা থেকে আখাউড়া পর্যন্ত ছিল সিঙ্গেল লাইন। এই পথে চলাচলকারি ট্রেন গুলো সিঙ্গেল লাইন হওয়ায় অধিকাংশ সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ইমামবাড়ি ও কুমিল্লার শশীদল রেলস্টেশনে এবং এর আউটারে অনির্ধারিত যাত্রাবিরতি দিতে হতো। সিঙ্গেল লাইনের কারণে ক্রসিংয়ে পড়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এছাড়া দুর্ঘটনা ঘটলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের যোগাযোগ বন্ধ হয়ে ঘটতো ট্রেনের শিডিউল বিপর্যয়।

যাত্রীদের দুর্ভোগ ও সময় অনুযায়ী ট্রেন চলাচলের সুবিধার্থে সরকার ২০১৪ সালে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডবল লাইনে রূপান্তরিত করার উদ্যোগ গ্রহণ করেন। ছয় হাজার ৫০৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরে বাস্তবায়ন হওয়া প্রকল্প ২০১৪ সালের ২৩ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পায়। ডাবল লাইন নির্মাণ ও বিভিন্ন রেলওয়ে স্টেশনের উন্নয়ন প্রকল্পের পুরো টাকার মধ্যে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) ঋণ দিচ্ছে চার হাজার ১১৮ কোটি ১৩ লাখ ২৮ হাজার টাকা। এক হাজার ৩৫৯ কোটি টাকা ঋণ দিচ্ছে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক। আর সরকারের অর্থায়ন থাকছে এক হাজার ২৬ কোটি ৬৬ লাখ ২২ হাজার টাকা।

পরে ২০১৬ সালের ১৫ জুন প্রকল্পের নির্মাণ কাজের চুক্তি হয়। একই বছরের ১ নভেম্বর নির্মাণ কাজ শুরু হয়। ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর কুমিল্লা থেকে লাকসাম পর্যন্ত অংশ ডবল লাইন নির্মিত হওয়ায় ২৫ কিলোমিটার ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত দেয়। করোনা ভাইরাসে মহামারী সহ নানা কারণে প্রকল্পটি বাস্তবায়নে দেরি হচ্ছিল।

অপর দিকে, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর এই প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন ও সালদা নদী রেলসেতু নির্মাণ কাজে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বাধা দেয়। দুইদেশের সীমান্তের দেড়শ’ গজের মধ্যে নতুন অবকাঠামো নির্মাণ হওয়ায় এতে আইন লঙ্ঘন হচ্ছে দাবি করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) অভিযোগ তুলে এই কাজে বাধা দেয়। পরবর্তীতে আবার ২০২১ সালের ২৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ থাকে। পরে কিছুদিন কাজ চললেও ওই বছরের ১০ জুন থেকে আবার কাজ বন্ধ করে দিতে হয়। বার বার বিএসএফের বাধার মুখে কসবায় এই প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়। এসব বিষয় নিয়ে দু’দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাঝে বেশ কিছু চিঠি চালাচালি শুরু হয়। অবশেষে চলতি বছরের ১২ মার্চ থেকে বিএসএফের বাধায় কাজ বন্ধ থাকা অংশে বিনা বাধায় কাজ আবারও শুরু করা হয়। এরপর এই প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন করা হয়৷

আজ বৃহস্পতিবার আখাউড়া-লাকসাম ৭২ কিলোমিটার ডুয়েল গেজ ডাবল লাইন আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র মতে, ঢাকা-চট্টগ্রাম রেলথের ৩২১ কিলোমিটারে আর কোনো ক্রসিং থাকবে না। যে কারণে ট্রেনের পরিচালনা সময় প্রায় এক ঘন্টার মতো কমে আসবে। ট্রেন চলাচল করতে পারবে প্রায় ১১০কিলোমিটার গতিতে। নতুন এ পথে মিটার গেজ ও ব্রড গেজ এ দুই ধরনের ট্রেনই চলাচল করতে পারবে। বর্তমানে এই পথে মোট ২৩ জোড়া ট্রেন চলাচল করে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে এ পথ দিয়ে ৭২ জোড়া ট্রেন চলাচলের সক্ষমতা তৈরি হবে। সেই সঙ্গে মালবাহী কনটেইনার চলাচলেরও সক্ষমতা কয়েক গুণ বাড়বে।

এই ডবল লাইন চালুর ফলে কি সুবিধা হয়েছে, এমন প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম বলেন,’এই প্রকল্পটি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের জন্যে অনেক সুফল বয়ে এনেছে। আগে সিঙ্গেল লাইন হওয়ায় একটি ট্রেন স্টেশনে থাকলে, বিপরীত দিক থেকে আসা ট্রেনটিকে স্টেশনের আউটারে দাড় করিয়ে রাখতে হয়েছে। ট্রেন যাওয়ার পর আরেকটিকে ঢুকতে দিতে হয়েছে। এতে সময় অপচয় ও যাত্রীরাও বিরক্ত হতেন। এখন ট্রেন সরাসরি স্টেশনে প্রবেশ করতে পারবে।’

জানতে চাইলে আখাউড়া-লাকসাম ডুয়েল গেজ ডাবল রেললাইন প্রকল্পের পরিচালক (পিডি) মো. সুবক্তগীন বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের পুরো অংশ ডাবল লাইনে রূপান্তরিত হয়েছে৷ এতে ট্রেন চলাচলে গতি অনেক বাড়ায় সময় সাশ্রয় হবে। পাশাপাশি যাত্রীদেরও ভোগান্তি কমবে। বর্তমানের চেয়ে আরও বেশি পণ্য পরিবহন করা যাবে ট্রেনে। এতে ট্রেনের আয় বাড়বে।  ভ্রমন পিপাসুদের ট্রেন ভ্রমণ আগের চেয়ে আরও বেশি আনন্দঘন হবে বলে প্রত্যাশা করছি।

Facebook Comments Box

Posted ৯:৫৮ পিএম | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

The Daily Sarod |