স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৯ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 9:59 pm
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) দুপুরে সদর উপজেলার সুহিলপুরে জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের এই সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন।
সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে এতে ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোবারক মুন্সী, জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আ ফ ম কাউসার এমরানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Posted ৯:৫৯ পিএম | বুধবার, ১৯ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya