শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে হত্যার পর রবি মোবাইল টাওয়ারে চুরি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 8:36 pm

বিজয়নগরে নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে হত্যার পর রবি মোবাইল টাওয়ারে চুরি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মোবাইল কোম্পানির টাওয়ারের কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় আবু লাল (৬০) নামের এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ মঙ্গলবার (১৮ জুলাই) সকালে উপজেলার বুধন্তী থেকে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। আবু লাল ওই এলাকার আব্দুল জব্বার ভূইয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান,আবু লাল রবি মোবাইল কোম্পানির টাওয়ারের নৈশপ্রহরী ছিলেন। সেখানে রাতের কোন এক সময় চোর হানা দিয়ে টাওয়ারের কক্ষের জানালা ভেঙে ফেলে ভেতরে প্রবেশ করে। এসময় আবু লালের হাত-পা বেঁধে তাকে হত্যা করে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি করে নিয়ে যায়।

তিনি আরও জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Facebook Comments Box

Posted ৮:৩৬ পিএম | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

The Daily Sarod |