শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় হোসাইন মোহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৫ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 8:59 pm

ব্রাহ্মণবাড়িয়ায় হোসাইন মোহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সফল রাষ্টপতি, পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) বিকালে জেলা জাতীয়পার্টির উদ্যোগে শহরের পশ্চিম মেড্ডার আরামবাগে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দলের অতিরিক্ত মহাসচিব এড.রেজাউল ইসলাম ভূঁইয়া।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুব সংহতির ভাইস চেয়ারম্যান তারেক এ আদেল।

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন দেলোয়ারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয়পার্টির ব্রাহ্মণবাড়িয়ার  তৃণমুলের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক মানুষ। তিনি সবসময়ই মানুষের কল্যানে কাজ করেছেন। বাংলাদেশের মানুষ আজও তাকে এজন্য অনেক ভালবাসে। আমরা উনার মৃত্যুবার্ষিকীতে গভীরভাবে স্মরণ করি।

এসময় বক্তারা আরও বলেন, আমরা আমাদের নেতার আদর্শকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করতে চাই। তিনি ছিলেন এ বাংলার অবিসংবাদিত নেতা। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি।আমরা এরশাদের স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে রেজাউলকে এমপি হিসেবে দেখতে চাই। জাতীয় পার্টি যাকেই নমিনেশন দিবে আমরা তাকে নিয়েই পল্লীবন্ধু এরশাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবো। এরশাদের শোককে শক্তিতে পরিণত করে আমরা এগিয়ে যেতে চাই।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৮:৫৯ পিএম | শনিবার, ১৫ জুলাই ২০২৩

The Daily Sarod |